জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিজয়নগরে আলোচনা সভা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ এএম
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ' এই স্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. বেলাল হোসেন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয় সম্পাদক জমির হোসেন দস্তগীর, বিজয়নগর অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব চদ্র সরকার, বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দীন রুবেল, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত