হাম ও ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ এএম

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও আট শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গু-বিষয়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,০০৭ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১০২ শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে ১ হাজার ৩৭১ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৬ শিশুর। বাকি ১,২৬৫ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত