নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ এএম

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট একটি সংস্থার প্রধান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে সম্মতি দিয়েছেন। আমরা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বুধবার এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আবদুল গণি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকেই ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। পরে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি অনুমোদন দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত