নোয়াখালীতে আনন্দ পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার সামনে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনের একটি যাত্রীবিহীন বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাসটি।
 
শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে পৌরসভার সামনে সড়কের ওপর পার্কিং করে রাখেন চালক ও সহকারী। পরে তারা পাশের একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
ঘটনার পর বাসটি ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কারা এবং কী কারণে বাসটিতে অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি।
 
এ বিষয়ে বেগমগঞ্জ থানা পুলিশের তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ সর্বাধিক পঠিত