নিখোঁজের ৩দিন পর মাছের ঘেরে ভেসে উঠল শিশুর মরদেহ

  • প্রতিবেশী বিল্লালের বাড়িতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি বলে জানিয়েছে নিহত ফাতেমার মা শাহিদা বেগম
  • নিখোঁজের ৩ দিন পর লালমাই উপজেলায় মাছের ঘের থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫ এএম

কুমিল্লার লালমাইয়ে নিখোঁজের চারদিন পর শনিবার সাত বছরের শিশু উম্মে ফাতেমার(৭) লাশ মাছের ঘের থেকে উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ।

বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের বাঁশপুর গ্রাম থেকে ২১ ফেব্রুয়ারি বুধবার শিশুটি নিখোঁজ হয়। উম্মে ফাতেমা বাঁশপুর গ্রামের কাউসার মিয়ার মেয়ে।

কাউসার মিয়া জানান, একমাত্র মেয়ে উম্মে ফাতেমা সিদুচী মহিলা দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ভর্তি করিয়েছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় (২১ ফেব্রুয়ারি) বুধবার মাদ্রাসা থেকে কন্যা ফাতেমা আক্তার (৭) কে বাড়িতে নিয়ে এসে নিজ কর্ম অটোরিকশা চালাতে চলে যান বাবা।

কিন্তু বিকেল থেকে ফাতেমাকে খুঁজে না পাওয়ায় নিখোঁজ মর্মে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন বাবা কাউসার হোসেন।

নিখোঁজের ৩ দিন পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফাতেমার মরদেহ লালমাই উপজেলার চান্দপুর গ্রামের আলী আজম্মের মাছের ঘের থেকে উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

প্রতিবেশী বিল্লালের বাড়িতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি বলে জানিয়েছে নিহত ফাতেমার মা শাহিদা বেগম। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পরে জানা যাবে, তবে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে শিশুটির পরিবার।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭ বছরের শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত