মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুবরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে একটি অস্ত্র ও কয়েকটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে অভিযান চালিয়ে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ পুলিশ সূত্র এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, খবরটি শুনেছি। কিন্তু, বিস্তারিত এখনও জানিনা। ওটা সেনাবাহিনী জানে।
মুন্সীগঞ্জ সেনাবাহিনী সূত্রে জানা যায়, নাহিদ নামে একজনকে গতকাল বুধবার রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে গতকাল আটক নাহিদের বাসস্থান ও আশপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজীব দে জানান, নাহিদের নামে মুন্সীগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে সে কার পক্ষে কাজ করা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।
হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০