খুলনায় ছিনতাই মামলার আসামি শাওনকে গ্রেপ্তার করেছে র্যাব। মহানগরীর হরিণটানা থানার জিরো পয়েন্ট থেকে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন (২৫) জেলার সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকার বাসিন্দা।
র্যাব-৬ এর অধিনায়ক (সিও) নিস্তার আহমেদ জানান, ১৬ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে আকাশ শেখ শেরে বাংলা রোডের দক্ষিণ পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় শাওনসহ বেশ কয়েকজন একটি ইজিবাইকে এসে আকাশকে কুপিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। শাওনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাওনরা পালিয়ে যায়। পরে আহত শাওনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা খুলনা সদর থানায় মামলা করেন। মামলার হওয়ার পর পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। সবশেষ শনিবার রাতে আসামি শাওনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।