সাভারে এনসিপির সভায় বিস্ফোরণ: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি। সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নুর মোহাম্মদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটয় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নূর মোহাম্মদ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, গতকাল রাতে অজ্ঞাত আসামি ‍নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত