বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য

অনুতপ্ত ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আদালত অবমাননার অভিযোগের পর ট্রাইব্যুনালের তলবে গতকাল সোমবার হাজির হন ফুয়াদ। তিনি বলেন, এটি ছিল ‘সিøøপ অব টাং’। তিনি অনুতপ্ত। শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নের্তৃত্বে গঠিত ট্রাইব্যুনাল ফুয়াদকে সতর্ক করে অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করেন। আদালতে ফুয়াদের পক্ষে ছিলেন আইনজীবী যোবায়ের আহমেদ ভূঁইয়া। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

এর আগে আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ফুয়াদকে হাজির হতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। অভিযোগ অনুযায়ী, ব্যারিস্টার ফুয়াদ দলের একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বলেন, ‘এখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’ এ বক্তব্য নজরে আসার পর ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে ফুয়াদকে তলব করে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, ‘উনি (ফুয়াদ) আজকে (গতকাল) সশরীরে ট্রাইব্যুনালে এসেছেন। ব্যাখ্যা প্রদান করেছেন। যে বক্তব্যের কারণে ট্রাইব্যুনাল তাকে নোটিস করেছেন, সেই বক্তব্যের বিষয়ে তিনি বলেছেন, ট্রাইব্যুনালকে ইঙ্গিত করে তিনি বক্তব্য দেননি। এই বক্তব্যের কারণে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত হয়, এটা তিনি বলতে চাননি। উনি বলেছেন, এটি ছিল উনার ‘সিøপ অব টাং’। তিনি অনুতপ্ত হয়েছেন। তিনি জুলাই অভ্যুত্থান ও ট্রাইব্যুনালের বিচারের পক্ষে।’ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনাল তার (ফুয়াদ) উদ্দেশ্যে বলেছেন, ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করে এমন বক্তব্য তিনি যেন আর না দেন।’  

সর্বশেষ সর্বাধিক পঠিত