বিশ্বকাপে নজর কাড়ছেন সাকার বাগ্‌দত্তা টোলামি

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

চলতি ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের তারকা ফুটবলার বুকায়ো সাকার নৈপুণ্যের পাশাপাশি গ্যালারিতে আরেকটি বিষয়ও দর্শকদের দৃষ্টি কাড়ছে। সেটি হলো তার বাগ্‌দত্তা টোলামি বেনসনের ব্যতিক্রমী উপস্থিতি। প্রতিটি ম্যাচে ইংল্যান্ড দলের জার্সি থেকে অনুপ্রাণিত পোশাক, নান্দনিক সাজসজ্জা ও নিজস্ব ফ্যাশনধারার কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। 

পঁচিশ বছর বয়সী টোলামি বেনসন একসময় মিডিয়া স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি মডেল, কনটেন্ট নির্মাতা ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তবে তিনি বলছেন, আলোচনার কেন্দ্রে আসা নয়, মাঠে উপস্থিত থেকে সাকাকে উৎসাহ দেওয়াই তার মূল উদ্দেশ্য। 

ফ্যাশনবিষয়ক সাময়িকী 'হু হোয়াট ওয়্যার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে টোলামি জানান, প্রতিটি ম্যাচের জন্য পোশাক বেছে নেওয়ার সময় তিনি এমন একটি নকশা খোঁজেন, যাতে ইংল্যান্ড দলের প্রতি সমর্থন যেমন ফুটে ওঠে, তেমনি তার নিজের ব্যক্তিত্বও প্রকাশ পায়। 

তার ভাষায়, যে দেশ বা শহরে খেলা অনুষ্ঠিত হয়, সেই স্থানের সংস্কৃতি ও ঐতিহ্যও পোশাক নির্বাচনে প্রভাব ফেলে। ভিন্ন দেশের সংস্কৃতির প্রতি সম্মান জানানো তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ম্যাচের পোশাকের পরিকল্পনায় স্থানীয় সংস্কৃতির ছোঁয়া রাখার চেষ্টা করেন। 

টোলামি জানান, মাঠে যাওয়ার আগে তিনি নিজের নতুন পোশাক ও নখের নকশা বুকায়ো সাকাকে দেখান। তাঁদের কাছে এটি শুধু সাজগোজ নয়, বরং সম্পর্কের একটি আনন্দময় মুহূর্ত। তার মতে, প্রিয় মানুষকে সমর্থন জানাতে সুন্দরভাবে উপস্থিত হওয়াও ভালোবাসারই একটি প্রকাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত