গ্রিসে ট্রুডো-কেটির নৌভ্রমণের ছবি ফাঁস, জল্পনা তুঙ্গে

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

ফের আলোচনায় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরি। তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনার মাঝেই এবার গ্রিসে একসঙ্গে নৌভ্রমণ, প্রকাশ্যে ঘনিষ্ঠ মুহূর্ত এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত—সব মিলিয়ে ফের তুঙ্গে ট্রুডো ও কেটির রসায়ন। 

ইউরোপ সফরের অংশ হিসেবে বর্তমানে গ্রিসে সময় কাটাচ্ছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। অতি সম্প্রতি একসঙ্গে নৌভ্রমণে দেখা যায় তাদের। ৪১ বছর বয়সি পেরি ও ৫৪ বছর বয়সি ট্রুডোকে গ্রীষ্মের উপযোগী পোশাকে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে দেখা গেছে। 

পেরির পরনে ছিল নকশাদার ব্যান্ডু টপ ও একই নকশার শর্টস। অন্যদিকে ট্রুডোর পরনে ছিল হালকা নীল লিনেনের শার্ট ও হালকা রঙের জিন্স। নৌভ্রমণের সময় দুজনকে বেশ প্রাণবন্ত ও ঘনিষ্ঠ দেখাচ্ছিল। একপর্যায়ে পেরিকে ট্রুডোর প্রতি স্নেহ প্রকাশ করতেও দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত