সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান: ৪টি স্কেভেটর বিকল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪টি স্কেভেটর বিকল করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান। অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। 

উপজেলা প্রশাসন জানায়, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি ট্রাক ও ডাম্পারের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করছিল। এতে পাহাড় ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়ছিল। গত রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এওচিয়া ছনখোলা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় দুষ্কৃতকারীরা ৪টি স্কেভেটর রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেগুলো বিকল করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান বলেন, এওচিয়া এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। পাহাড় রক্ষায় আমরা কোন ভাবেই ছাড় দেব না। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত