সাতকানিয়ায় জামায়াত কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন নামে এক ব্যবাসীয়কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হোসাইন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করছে সংগঠনটি। অন্যদিকে পরিবারের সন্দেহ, একটি পুরনো ঘটনার জেরে তাকে হত্যা করা হয়েছে। 

নিহত যুবকের নাম মুহাম্মদ শাহাদাত (৩০), তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজ পাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তার চায়ের দোকানটি সাতাকানিয়া রাস্তার মাথা এলাকায়।  

জানা যায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কিছু মুখোশ পরিহিত সন্ত্রাসী নিহত শাহাদতকে অতর্কিত মারধর শুরু করে শরীরের বিভিন্ন স্থানে মারত্মক জখম করে। হামলা করে মুখোশদারীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল হক বলেন, রবিবার রাত ১১টার দিকে মুখোশধারী কিছু লোক এসে শাহাদাতকে এলোপাতারি মারধর করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং কী কারণে হামলা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত