কবিতা

হৃদয়ে রহো

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
(ভিক্টোরিয়া ওকাম্পোর প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর)
 
অব্যাহত স্রোতরেখা ছিলে
হৃদয়ের সব জলাশয়ে
 
দেখি, এখন দুর্লভ পথ
ইচ্ছাস্থানে পৌঁছানোর মানচিত্রটি
চিরকাল ঝাপসা থেকে যায়
 
চাই—যার কাছে যেতে চাই
চাই—যাকে কাছে পেতে চাই
ইহজন্মে তাকে আর পাবে না হৃদয়
 
তুমি তোমার কাজের সাক্ষী
 
চাক্ষুষ দেখার প্রাপ্তি ধন্বন্তরী বটে
শুশ্রূষার সাফল্যের মতো
তোমার স্মৃতির পুঞ্জ জেগে আছে কবিতার শব্দকণিকায়
×
সর্বশেষ সর্বাধিক পঠিত