দিন-দুপুরেও ঘুমায় বেলাজ শিখণ্ডীরা
ডাগর দুচোখ বুজে নানা কিসিমের স্বপ্ন দ্যাখে
জেগে উঠে স্বপ্নের মর্তবা খোঁজে খোয়াবনামায়
বুঝে বা না বুঝে বটবৃক্ষের ছায়ায়
বসে বসে জপমালা জপে, দক্ষিণের
বেরং বাতাসে জুড়ায় গতর
রঙিন পাখিরা ওড়ে ওপরে ও আশেপাশে
চশমাপরা এক বাতিল বুজুর্গ কিছুটা নিকটে এসে
ফের দূরে সরে যায়, কারকুরি
জানে যারা তারাই তল্লাটে তিগ্ম মহাজন
মোজেজায় মজে অচঞ্চল বেকুবেরা
বারম্বার ভুল পথে ভুল রথে বাড়ায় দু ঠ্যাং
কালিন্দীর ঘোলাজলে ঢেউ ওঠে ঢেউ নামে
জনান্তিকে শোনা যায় লাল লাল স্বরধ্বনি